শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি ইউরোপে তিন দেশে দাবানল, উপদ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরার সেই এমপি আশুগঞ্জে খাল পুনঃখনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত কসবায় বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়া নিয়ে পিটুনিতে নিহত ১ নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 2:12 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এবং কুমিল্লান ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, কসবা উপজেলার মনিয়ন্দ, খাদলা ও মাদলা সীমান্ত ফাঁড়ি এবং কুমিল্লার সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বাসমতি চাল, চকলেট, বাঁজি, ইজিবাইক, ফুচকা, মেহেদী, গরু, বেবি লোশন, মদ ও বিয়ার উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা।
তিনি আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ২:১২ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

The Daily Sarod |