শিরোনাম
নদী-খাল-বিলে মাছ বাঁচাতে অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল বর্ষ উপলক্ষে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার বিজয়নগরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত বিজয়নগরে ডাকাতদের হামলায় জেলে নিহত ওয়ালটনে নিয়োগ, আবেদন অনলাইনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 3:23 pm

জিহাদ হত্যার বিচার দাবিতে সরাইলে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার (১৯ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার নয় দিন পার হলেও পুলিশ এখনো মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয়রা বক্তব্য দেন।


খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬

The Daily Sarod |