শিরোনাম
‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, লাখ টাকা জরিমানা পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসাছাত্রদের বাধা, লাঠিচার্জে আহত ২০ আস্ত খাসি নয়, কাবিনের বাড়তি টাকার জন্যই ভেঙে যায় বিয়ে! আখাউড়ায় কল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করেননি কোনো প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ

আশুগঞ্জে পুকুরে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 1:51 pm

আশুগঞ্জে পুকুরে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। এ ঘটনায় রাহীম (১৩) আরেক শিক্ষার্থী আহত হয়েছে। হতাহতরা আশুগঞ্জের বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে খেলাধুলা শেষে হতাহতা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে করে পানিতে নামতেই তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

The Daily Sarod |