শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

সরাইলে মাইক্রোবাসের হর্ণ বাজানো নিয়ে সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 9:32 am

সরাইলে মাইক্রোবাসের হর্ণ বাজানো নিয়ে সংঘর্ষে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ণ দেয়ার জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় দুইপক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় এক মাইক্রোবাসচালক রাস্তা থেকে সরে দাঁড়ানোর পর অপর এক পথচারীকে লক্ষ্য করে হর্ণ বাজান। এ নিয়ে ওই পথচারী মাইক্রোবাসচালকের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। তবে মাইক্রোবাসচালক ও পথচারীর নাম জানাতে পারেনি পুলিশ। এ নিয়ে উভয়ের গোষ্ঠির লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গোষ্ঠির অন্তত ৫ জন আহত হন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দুইজনের মধ্যে বাকবিতন্ডা নিয়ে দুই গোষ্ঠির লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ এএম | শনিবার, ১৬ মে ২০২৬

dainiksarod |