শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

এক সপ্তাহে চার কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১২ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 7:28 pm

এক সপ্তাহে চার কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তগুলোতে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে আনুমানিক ৪ কোটি ১০ লাখ, ৩৪ হাজার, ৫৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি)।
গত ৪ মে হতে ১১ মে  পর্যন্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তের শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তের গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির সদস্যরা সীমান্তে বিশেষ নজরদারির ভিত্তিতে এসব চোরাচালানের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে গোল্ড ব্লিচি ক্রিম, হারডন ব্লু ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা,এবং হুইস্কি।

জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ ১১টি বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।

 

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বক্ষণ অব্যাহত রয়েছে। ৬০ বিজিবির এসব আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৭:২৮ পিএম | সোমবার, ১২ মে ২০২৫

The Daily Sarod |