https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

কসবায় এক শিক্ষার্থীর বাল্যাবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:31 pm

কসবায় এক শিক্ষার্থীর বাল্যাবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ মে) দুপুরে কনের বাড়িতে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল আলম।

এ সময় কনের মাকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়। পাশাপাশি ওই শিক্ষার্থী যেন বিদ্যালয়ে যায় সেটি নিশ্চিত করতে শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়।

এ সময় বরযাত্রীদের জন্য রান্না করা খাবার এতিমখানার শিশুদের ডেকে এনে খাওয়ানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার নোয়াবাড়ী পাড়ার বাসিন্দা স্থানীয় চন্ডীদার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। রবিবার দুপুরে তসলিম মিয়ার নামে একজনের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়। বর পৌঁছার আগেই সেখানে পৌঁছান ভ্রাম্যমাণ আদালত।পরে ভ্রাম্যমান আদালত এই বাল্য বিয়ে বন্ধ করে ‍দেন।

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | রবিবার, ১১ মে ২০২৫

dainiksarod |