https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 9:29 pm

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেলওয়ে স্টেশন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আল এহসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ,।
বৃষ্টিস্নাত পরিবেশে র‍্যালিতে অংশগ্রহণকারীগণ শ্রমিকের অধিকার সম্বলিত সুদৃশ্য টিশার্ট পরিধান করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে শহর প্রকম্পিত করে। এছাড়া র‍্যালিতে শ্রমিকের অধিকার নিয়ে সংগীত পরিবেশন করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

dainiksarod |