শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে দুপুরের দিকে প্রতিষ্ঠানের শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রতিবাদ সমাবেশসহ নানান স্লোগানে ক্যাম্পাস চত্বর মাতিয়ে তোলেন তারা।

বিক্ষোভকালে বক্তব্য রাখেন, কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো: জামিল আহম্মেদ সিয়াম, মোহাম্মদ সাগর, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী রুমি আক্তার, মোহাম্মদ রাকিব হোসেন প্রমূখ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, যে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে তা যৌক্তিক দাবি। এই দাবি বাস্তবায়িত হলে কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। অথচ একটি মহল নিজের স্বার্থে এই দাবিগুলোকে অযৌক্তিক বলে দাবি করছে। পলিটেকনিকের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসলেও সরকারের পক্ষ থেকে কোন ফলপ্রসূ উদ্যোগ নেয়া হয়নি। তাই এই দাবি আদায় হওয়া না পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুতই দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

Posted ৬:১৯ পিএম | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

The Daily Sarod |