বর্ষবরণ উপলক্ষ্যে সরকারী গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 6:02 pm

বর্ষবরণ উপলক্ষ্যে সরকারী গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বর্ষবরণ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারী গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার বিকেলে অনুষ্টিত গণগ্রন্থাগারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  গণগ্রন্থাগারে সহকারী পরিচালক মো:সাইফুল ইসলাম।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের এজিএম মো:রোকন উদ্দিন ভুঁইয়া,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্দ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসমাঈল হোসেন প্রমুখ।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।পরে রচনা ও চিত্রাংকন প্রতিযেগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৬:০২ পিএম | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

The Daily Sarod |