https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আখাউড়ায় চুরির অপবাদে শিশুকে মারধর, চুল কাটা হলো তিন নারীর

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 4:07 pm

আখাউড়ায় চুরির অপবাদে শিশুকে মারধর, চুল কাটা হলো তিন নারীর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া তিন নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে। রোববার (১৩ এপ্রিল) রাতে পৌর এলাকার সড়ক বাজার এনসিসি ব্যাংকের নিচে অবস্থিত চাঁদপুর এলুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এলুমিনিয়াম দোকানের পাশ দিয়ে ৩ নারী এক শিশুসহ যাচ্ছিলেন। এসময় শিশুটি দোকানের বাইরে থাকা একটি পার্টস হাতে ধরে। বিষয়টি দেখে দোকানের সামনে থাকা সুমন দাস এগিয়ে এসে শিশুটিকে চুরির অপবাদ দিয়ে মারধোর করেন। সুমন তার সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরিহিত ৩ নারীদের মাথার কাপড় খোলে চুল কাটেন। শুধু তাই নয় নারীদের সাথে থাকা শিশুটিকে সহ দুই নারীকে প্লাস্টিকের পাইপ ও রড দিয়ে বেধড়ক মারধর করে। এসময় উপস্থিত স্থানীয়রা তখন সুমন দাস কে মারধর ও চুল কাটতে বাধা প্রদান করলে উল্টো হুমকি দেন তাদেরকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরপূর্বক নারীর চুল কাটা ও বেধড়ক মারদুরের একটি ভিডিও ভাইরাল হয়। যা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র মতে, সড়ক বাজারের ব্যবসায়ী মেসার্স এস.এম ইলেকট্রিক কর্ণারের মালিক সুমন দাস ও মা টেলিকমের মালিক মো. রাব্বি অভিযুক্ত নারীদের চুরির দায়ে অপপ্রচার চালিয়ে জোরপূর্বক তাদের বোরখা খুলে চুল কাটেন। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গেছে, এক নারীর চুল কেচি দিয়ে কাটছে সুমন দাস এ সময় অন্য দুই নারীকে আটকে রাখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা পুলিশে অভিযোগ দায়ের করেন।

আখাউড়া থানার উপ-পরিদর্শক কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনও মূল অভিযুক্ত সুমন দাসকে গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলে।

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা নারীর সম্মানহানির ঘটনায় কঠোর বিচার দাবি করছেন। আখাউড়া থানার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে ওসি ছমিউদ্দিন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও চিহ্নিত অভিযুক্তদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারি অভিযান ত্বরান্বিত করা হবে বলে জানান তারা।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, “অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশি অভিযান চলমান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

dainiksarod |