শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 3:03 pm

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মানববন্ধন

গাজায় ইসরায়েলি গণহত্যা ও দখলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পৌর মুক্তমঞ্চের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন রচনা করেন।

মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ  ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য  রাখেন।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক মো. মহিউদ্দিন মিশুর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূঁইয়া, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি  মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, মোহাম্মদ অমিত হাসান আবীর, আনিসুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীন খান প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা, হাসান মাহামুদ পারভেজ, মো. সাহাবুদ্দিন, রাকেশ কুমার ঘোষ, রাসেল মিয়া প্রমুখ।

এ সময় বক্তরা  জাতিসংঘের কাছে স্বাধিন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও ইসরায়েলিদের বিচার দাবি করেন। পাশাপাশি গণহত্যার নিন্দা জানানো হয়।

Facebook Comments Box

Posted ৩:০৩ পিএম | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

The Daily Sarod |