আখাউড়া উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট : 11:05 pm
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তারেক (২২) ও কাইয়ুম (২৩) নামে দুই যুবক নিহত গেছেন। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার গঙ্গাসাগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাইয়ূমের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারের এবং নিহত তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিল্লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার।
তিনি জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদে ৪জন যুবক টিকটক ভিডিও বানাচ্ছিল। ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় ডিশ লাইনে লেগে চারজনই ট্রেন থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং তিনজনকে হাসপাতালে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানোর পর তারেক নামে একজন মারা যান।
Posted ১১:০৫ পিএম | বুধবার, ০২ এপ্রিল ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya