https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় ছুরিকাঘাত, বিজয়নগরে যুবক নিহত

বিজয়নগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০২ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 11:04 pm

রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় ছুরিকাঘাত, বিজয়নগরে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তা থেকে গাড়ি সরাতে বলায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে তৌফিক ভূইয়া(২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার পত্তন ইউপির আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌফিক উপজেলার আদমপুর গ্রামের আরু ভূইয়ার ছেলে। সে স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানের কর্মচারী ছিল।

স্থানীয়রা জনান, আদমপুর বাজারের পাশে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যান রেখে দুই ড্রাইভার দোকানে নাস্তা করতে যায়। এ সময় তৌফিক অটোরিকশা ও পিকআপের ড্রাইভারকে গাড়ি সরাতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির এক পর্যায়ে তৌফিকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক ও অটোরিকশা চালককে আটক করা হয়েছে। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | বুধবার, ০২ এপ্রিল ২০২৫

dainiksarod |