https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

দেখাতে পারেনি থ্রিপিসের ক্রয় মূল্য, ব্রাহ্মণবাড়িয়ায় তিন দোকানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 10:14 pm

দেখাতে পারেনি থ্রিপিসের ক্রয় মূল্য, ব্রাহ্মণবাড়িয়ায় তিন দোকানকে জরিমানা

ভারতীয় থ্রিপিসের ক্রয় মূল্য দেখাতে না পাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৩ মার্চ) জেলা শহরের সড়ক বাজারে এই অভিযান পরিচালনা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসময় শাড়ি বিচিত্রাকে ২০ হাজার টাকা, কমলালয়কে ২০ হাজার টাকা ও ইলোরা নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা দোকান গুলো ল বিদেশী কাপড় বিক্রয়ের সময় ক্রয়ের প্রমাণ দেখাতে পারছেন না। ক্রয়ের প্রমাণ না থাকার কারণে কাপড়ের কত টাকা ক্রয় মূল্য, বৈধ পথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে কিনা, নকল পণ্য কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এরই প্রেক্ষিতে তিনটি প্রতিষ্ঠান আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ২৩ মার্চ ২০২৫

dainiksarod |