কসবা উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট : 11:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরা কারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
Posted ১১:৫৩ পিএম | শনিবার, ০১ মার্চ ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya