https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

আখাউড়ায় ভাগ্নের সামনেই মাকে কুপিয়ে হত্যা করে ছেলে

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 10:30 pm

আখাউড়ায় ভাগ্নের সামনেই মাকে কুপিয়ে হত্যা করে ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নাসিমা আক্তার (৫৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় তার ছেলে সিয়াম (১৯)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।নিহত নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

এরআগে, শুক্রবার সকালে নিজ কক্ষ থেকে নাসিমা আক্তারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে সিয়াম নাটক সাজায় তার মামা বাড়ির লোকজনের সাথে বিরোধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই অবস্থায় নিহত নারীর নাতনি ও সিয়ামের ভাগ্নে ৭ বছরের শিশু ওমর ফারুক পুলিশকে চাঞ্চল্যকর সাক্ষ্য প্রদান করে। সে জানায় তার সামনেই নানী নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে মামা সিয়াম। সিয়ামকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, সিয়াম কি কারণে তা মাকে কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

dainiksarod |