শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয় প্রাণ গেলো দুই যুবকের

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 12:10 am

নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয় প্রাণ গেলো দুই যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে এবং একই এলাকার ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন। তারা সম্পর্কে চাচাতো ভাই।

 প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতি এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে বোরহান মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

Facebook Comments Box

Posted ১২:১০ এএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Sarod |