https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ইনসানিয়াত বিপ্লব’ এর সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 1:06 am

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ইনসানিয়াত বিপ্লব’ এর সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ

ইনসানিয়াত বিপ্লবের ব্রাহ্মণবাড়িয়ায় শনিবারের (০৪ জানুয়ারি) সমাবেশকে কেন্দ্র সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সমাবেশকে ঘিরে সামাজিক যোাগযোগ মাধ্যমে পাল্টা লেখালেখি হওয়ায় পুলিশ তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সমাবেশের নিরাপত্তা দিতে পুলিশ কাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর কলেজ সংলগ্ন বালুর মাঠে সমাবেশের ডাক দিয়েছে ইনসানিয়াত বিপ্লব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। এতে সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামি শাহ্সহ অনেকে উপস্থিত থাকবেন। ওই সমাবেশের বিরোধিতা করে প্রতিহত করাসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি হচ্ছে। একই সঙ্গে শুক্রবার রাতেও সমাবেশ সফল করার লক্ষে মাইকিং হয়। এছাড়া অন্যান্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ অবস্থায় সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি হচ্ছে। এ অবস্থায় সমাবেশ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১:০৬ এএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

dainiksarod |