https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প

আখাউড়ায় শিক্ষকের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 1:08 am

আখাউড়ায় শিক্ষকের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ওই শিক্ষককে আওয়ামী লীগের দোসর দাবি করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন রচনা করেন শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন, ইকবাল জামান নিশাত, জুবায়েত খান, আসিফ নেওয়াজ প্রমুখ।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা অভিযোগ করেন, কাজী ইকবাল হোসেন আওয়ামী দোসর। এমপিওভুক্ত শিক্ষক হয়েও প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। এছাড়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজলের ঘনিষ্ঠজন ছিলেন। উপজেলা নির্বাচনের সময় তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগও করা হয়।

ছাত্ররা জানায়, ওই শিক্ষকের অপসারণ দাবি করে তারা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে।

তবে শিক্ষক কাজী মো. ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন। নতুন রুটিনে একজনকে ক্লাশ দেওয়া না দেওয়ার কারণে এসব অভিযোগ করানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:৫৪ এএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

dainiksarod |