নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 11:46 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ‘পরিত্যক্ত’ মালামাল কেনা নিয়ে বিএনপি’র দুইপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাংচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। সংঘর্ষে আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,, সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কম্পানীর বিস্কিটের গুড়াসহ পরিত্যাক্ত মালামাল বিক্রি করার কথা। এসব মালামাল কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুণ ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাদানুবাদে জড়িয়ে পড়েন। কিছু সময় পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসিয়) মো. মোজাফ্ফর হোসেন জানান, বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়।
Posted ১১:৪৬ পিএম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya