শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

পুলিশের উপর হামলায় উস্কানির অভিযোগ, তাহেরিসহ ১৫জনের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 7:02 pm

পুলিশের উপর হামলায় উস্কানির অভিযোগ, তাহেরিসহ ১৫জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরিরসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে তাহেরিকে প্রধান আসামী করা হয়েছে। এ ঘটনায় তাহেরীকে প্রধান আসামী করে  গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মওয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়

পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিলো।  বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী স্টেজে বসে উস্কানি মূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলো। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এস.আই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌণে চারটার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াস উদ্দিন আত তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে।

আরও পড়ুনঃ আখাউড়ায় তাহেরির ভক্তরা ফাটালো পুলিশের মাথা

এ সময় তিনি বলতে থাকেন যে, ‘আমার সকল মাহফিলে পুলিশ বাঁধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না।’
এরপরই লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমন করা হয়। এতে এস আই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, মামলায় মুফতি তাহেরিকে প্রধান আসামী করা হয়েছে। আহত এসআই বাবুল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |