শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাস, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:53 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাস, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস, সিএনজি চালিত ও ব্যাটারি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ফয়সাল চৌধুরী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল চৌধুরী সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বিয়াল্লিশ্বর মল্লিকা সিএনজি পাম্প থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা হঠাৎ বের হয়ে সড়কে বাসটির সামনে এসে পড়ে। বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির সংঘর্ষ হলে তা পাশে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশাটি থাকা এক তরুণ সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় ৩জন আহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |