স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:24 pm
ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমির এসএসসি-৯৭ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে সাংবাদিক আজিজুর রহমান পায়েল ও আইনজীবী ইয়াছিন মিয়াকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন জেলা থেকে আগত একই ব্যাচের বন্ধুদেরও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের সিও অফিস সংলগ্ন গ্রীণ ফুড কর্নারে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামকানাই হাই একাডেমির এসএসসি-৯৭ ব্যাচের এডভোকেট ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (নারী শিশু ট্রাইবুনাল-২) হিসেবে যুক্ত হওয়া এবং সাংবাদিক আজিজুর রহমান পায়েল ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের অর্থ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ সম্মাননা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত এসএসসি ৯৭ ব্যাচের বন্ধু কিশোরগঞ্জ জেলার তানভীর আহমদ (পুলিশ পরিদর্শক, সদর থানা), কুড়িগ্রাম জেলার মো. রেজাউল করিম (উপ পুলিশ পরিদর্শক, সদর থানা), কুমিল্লা জেলার মো. মাহবুবুল আলম (উপ পুলিশ পরিদর্শক, সদর থানা), একই জেলার মো. আবদুল হালিম (উপ পুলিশ পরিদর্শক, সদর থানা), ফেনী জেলার মো. নূরুল ইসলাম মজুমদার ( উপ-পুলিশ পরিদর্শক, ডিএসবি ব্রাহ্মণবাড়িয়া) ও টাঙ্গাইল জেলার এনএস সোহেল ( অধ্যক্ষ, শাহীন স্কুল ব্রাহ্মণবাড়িয়া)কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আয়োজন সফল করতে সমন্বয়ক হিসেবে ছিলেন সাঈদ উদ্দিন, মোফাজ্জল হক, সোহেল আহাদ, এনামুল হক, আলমগীর হোসেন ও এমরান হোসেন। অন্যান্য বন্ধুদের মাঝে উপস্থিত ছিলেন, আল সাঈদ রুবেল, উজ্জ্বল, আল আমিন, ফায়জুল, সজল, অলক, আশিক, শহিদুল, বিশ্ব, কবির প্রমূখ।
Posted ১০:২৪ পিএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya