স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৯ নভেম্বর) দুপুরের দিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন। নিহত তপন ঘোষ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে গত ১৭ ই নভেম্বর হোটেলের একটি রুম ভাড়া নেয় তপন। মঙ্গলবার রাতে কোন এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেই ওই ব্যক্তি। পরে সকালে হোটেলের ম্যানেজার কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার কে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানাযাবে। ইতিমধ্যে নিহতের পরিবারকে আমরা খবর দিয়েছি, তারা লাশ নেয়ার জন্য আখাউড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
Posted ৭:৫৮ পিএম | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya