https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়া শহরে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:58 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া বলেছেন, মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াবিদ হিসেবে পেশাদারিত্বের মর্যাদা রয়েছে। ক্রীড়া ঙ্গনের ঐতিহ্য ধরা অব্যাহত ও নতুন প্রজন্মকে আলোকিত ক্রীড়াবিদ হতে লক্ষ্য স্থির করার জন্য তিনি আহবান জানান।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের মেড্ডায় ইনডোর ব্যাডমিন্টন একাডেমির আয়োজনে অনুর্ধ ১৪ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ক্রীড়ানুরাগী ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আল আমীন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাডমিন্টনে ৪৫উর্ধ্ব বাংলাদেশ চ্যাম্পিয়ন ও সাবেক জাতীয় ক্রীড়াবিদ মোহাম্মদ সালাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আলহাজ্ব মো. মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ রাশেদ কবির আখন্দ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির, জেলা বাস মালিক সমিতির সহ সভাপতি মো. ছুট্টু মিয়া, ক্রীড়ানুরাগী মোহাম্মদ আলী, ক্রীড়াবিদ রহিছ মিয়া ও আবুল বাশার। এই টুর্ণামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

dainiksarod |