শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

কসবায় ১০ হাজার ৬শ ৫০জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:20 pm

কসবায় ১০ হাজার ৬শ ৫০জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনেউপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১০ হাজার ৬শ ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উপকরণের মধ্যে ছিলো গম, ভুট্রা, সরিষা, সুর্যমুখী, পেঁয়াজ ও মশুর ডাল ও ধানের বীজ এবং সার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, উপজেলার রবিশস্য উৎপাদনকারী ১১৫০ জন কৃষকদের ৩০ কেজি মৌসুমী বীজ, ৭০ কেজি ডিএপি সার ও ৫৫ কেজি এমওপি সারবিতরণ করা হয়। ৩ হাজার ৭শ জন বোরো চাষীদের বিঘা প্রতি ২ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫ হাজার ৮শ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

The Daily Sarod |