শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ মায়ের বিষপান, তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:15 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ মায়ের বিষপান, তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তান সহ এক নারী বিষপান করে মৃত্যুর ঘটনা ঘটেছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কি কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

মৃতরা হলেন, সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর মাও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সাথে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামী সহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

The Daily Sarod |