স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ ৭ম বছর শেষে ৮ম বছরে পদার্পন করেছে। শনিবার এই উপলক্ষ্যে দোয়া মাহফিল ও শিশু মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়। দুপুরে জেলা শহরের মৌলভীপাড়ায় একটি রেস্ট্রুরেন্টে সংগঠনের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আবু তাহের, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. জসিমউদ্দিন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম খান সাহাদাত, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ প্রভাষক হারুন অর রশিদ, শিক্ষক নেতা মো. আনোয়ার হোসেন। হ্নদয়ে ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য খালেদ হাসান আজাদ।
পরে দোয়া মাহফিলে পরে ব্রাহ্মণবাড়িয়া কালীসীমা ইসলামীয়া বিল্লালিয়া দারুল উলুম মাদ্রাসার ৬০জন শিক্ষার্থীর মাঝে নতুন কাপড় উপহার হিসাবে বিতরণ হয় ।
Posted ১০:৩৮ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya