স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মশিউর রহমান সেলিম (৬১) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। মশিউর রহমান সেলিম সদর উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
জেলা পুলিশের মিডিয়া অফিসার পুলিশ পরিদর্শক এনামুল হক জানান, মশিউর রহমান সেলিমের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরণ আইনে মামলা ছিল। তিনি এতোদিন গা-ঢাকা দিয়েছিলেন। শনিবার দুপুরে তার বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
এছাড়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের মো. ইসরাইল মিয়া (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারীকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৬ পিএম | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya