স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক নেতার বহুতল ভবনে দেহ ব্যবসার দায়ে ৫জন যুবতি ও ৩জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শহরের হালাদারপাড়ায় বহুতল ভবনটিতে অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফারহানা আক্তার-(২১), বিউটি খানম-(৩০), সীমা আক্তার-(২৪), আবেদা সেনথি-(২৮), রুমা আক্তার-(১৯), শুভ-(২৬), রিফাত-(২৬) ও হৃদয়-(২১)।
গ্রেপ্তারকৃতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলায়।
বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্পাদক শেখ মো. আনারের মালিকানাধীন শহরের হালদারপাড়ার একটি বহুতল ভবনে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালিয়ে ৫ জন যুবতি ও ৩জন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে।
দন্ডবিধির ২৯০ ধারা মোতাবেক প্রসিকিউশনের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান ওসি।
Posted ১০:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya