স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি কিণ্ডার গার্টেনে আয়োজিত সভায় কমিটি গঠন করা হয়।
সভায় সামাজিক তৎপরতা বাড়াতে বেশ কিছু পরিকল্পনাও হাতে নেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। সভা শেষে ক্ষতিগ্রস্থ প্রেস ক্লাবের কক্ষ পরিদর্শন করে মেরামত পরিকল্পনা নেওয়া হয়।
এদিকে কমিটিতে সভাপতি হয়েছেন মো. মানিক মিয়া (দৈনিক সংবাদ), সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভুইয়া (দৈনিক নয়াদিগন্ত ও এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক মো. জালাল হোসেন মামুন (দেশরুপান্তর ও মাইটিভি)। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু (দৈনিক কালের কন্ঠ), সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম (সুশীল সমাজের ডাক), যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ), সহকারী সম্পাদক জহিরুল ইসলাম সাগর ( চ্যানেল এস), প্রবাসী সম্পাদক মো. দেলোয়ার হোসেন জলিল (দৈনিক দিনকাল), কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোশারফ হোসেন (মোহনা টিভি), সাহিত্য ও প্রচার সম্পাদক বাদল আহাম্মদ খান (গণকন্ঠ), ক্রীড়া সম্পাদক ময়নাল হোসেন (দৈনিক ইনকিলাব) সহকারী প্রবাসী সম্পাদক হাবিবুর রহমান (মুক্ত খবর), কার্যকরী সদস্য জুটন বনিক (নাগরিক টিভি ও খবরের কাগজ) শিপন হাবীব (দৈনিক যুগান্তর), মাসুকুর রহমান হৃদয় (ডেইলি স্টার ও নিউজ২৪) ও আশীষ সাহা (দেশ বাংলা)।
Posted ১০:২২ পিএম | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya