শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

নিহত নিজাম একযুগ ধরে ফিরতে পারছিলেন না দেশে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 8:26 pm

নিহত নিজাম একযুগ ধরে ফিরতে পারছিলেন না দেশে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। মৃত্যুর আসার পর তার বাড়িতে চলছে শোকের মাতম।

গতকাল শনিবার (০২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে লেবাননের বৈরুতে নিজ কর্মস্থলে পায়ে হেটে যাচ্ছিলেন মোহাম্মদ নিজাম। পথিমধ্যে একটি কফি সপে দাঁড়ান তিনি। এসময় ইসরায়েলি বাহিনী একটি ভবনে বিমান হামলা চালায়। এসময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় নিজাম। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার। এই খবর এসে পৌছালে তার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, দুই ভাই ও তিন বোনের মধ্যে নিজাম ছিল সবার ছোট। নিজামের যখন ৬ বছর তখন তার বাবা মারা যান। পরিবার ছিল অসচ্ছল। ফলে ঋণ করে মা’কে বাড়িতে রেখে একযুগ আগে জীবিকার তাগিদে নেবানন যান নিজাম। সেখানে বৈধভাবে গেলেও আকামার জটিলতায় অবৈধ প্রবাসী হয়ে যান। তাই দীর্ঘ ১২ বছরেও নিজ বাড়িতে ফিরতে পারেননি তিনি। এরই মাঝে মারা যান তার মা। অবৈধ ভাবে প্রবাসে থাকায় নিজের মায়ের মরদেহটিও দেখতে পারেনি। সম্প্রতি দেশে ফিরে বিয়ে করার কথা ছিল নিজামের। পরিবার ছিল তার অপেক্ষায়। কিন্তু এখন অপেক্ষা তার মরদেহের।

নিহত নিজামের বড় বোন সায়েরা বেগম জানান, ২০১২ সালে নিজাম লেবানন যান। প্রথম তার আকামা ছিল। পরে আকামার মেয়াদ শেষ হওয়ার পর টাকা বেশি লাগায় আর নতুন করে করেননি। সে এতোদিন অবৈধ ভাবে থাকায় দেশে ফিরতে পারেননি একযুগ ধরে। সম্প্রতি সে দেশে আসার চেষ্টা করছিল। এসে বাড়িঘর মেরামত করে বিয়ে করার কথা ছিল। কিন্তু এখন আমার ভাইয়ের লাশ আসবে।

স্থানীয় সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা বেগম বলেন, রাতে ফোন করে জানানো হয়েছে হাসপাতালে নেওয়ার পর নিজাম মারা গেছে। এখন তার পরিবার লাশের প্রতিক্ষায় আছে। সরকারি ভাবে যেন তার মরদেহ দেশে দ্রুত ফিরিয়ে আনা হয় দাবি জানাচ্ছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মোক্তার জানান, ইতিমধ্যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। উনারাও মরদেহটি দ্রুত কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় তা চেষ্টা করছেন। আপডেট থাকলে উনারা জানাবেন।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

The Daily Sarod |