শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:03 pm

বিজয়নগরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে মিথ্যা মামলার প্রত্যাহার করে প্রকৃত দোষীদের যথাযথ বিচার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিল বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ শাহ, কোষাধ্যক্ষ কেফায়েতুল ভুইঁয়া, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন রুবেল, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক পলাশ কুমার দাস, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, মোঃ কামরুল আলম সোহেল, মোঃ জাহাঙ্গীর আলম, শামীম উসমান গণি, ছানাউল হক ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

মিথ্যা ও হয়রানিমুলক মামলায় ইয়াসিন মাহমুদ নামের একজন সাংবাদিক দীর্ঘ ৬ মাস যাবত দেশের বাহিরে অবস্থান করেও ৭নং আসামী হওয়ার মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যেমূলক প্রমানিত হয়।

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মিথ্যা মামলার আসামী এস এম কামরুল হাসান শান্ত জানান, সংবাদ প্রকাশের সকল নিয়ম নীতি মেনে তথ্য প্রমাণ সংগ্রহ করে সকল পক্ষের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের পরে কিছু দুষ্কৃতিকারীর পরামর্শে আমাদের ৬ জন সাংবাদিকের নামে একটি মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর মামলা দায়ের করা হয়।

যা দুঃখজনক, নিন্দনীয় ও মুক্ত গণমাধ্যম নীতির পরিপন্থী। দ্রুত উক্ত মামলা প্রত্যাহারপূর্বক প্রকৃত দোষীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

Posted ১০:০৩ পিএম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

The Daily Sarod |