স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:34 pm
লব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু (৭) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন দিদার (৪০) নামের এক দফতরিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বিদ্যালয়ে বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী পদে আছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে দপ্তরি দিদার তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে পুরাতন বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন (ধর্ষণ) করেন। বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় দেখায়।এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী শ্রেনী কক্ষে অচেতন হয়ে পড়ে। তাকে কিছুটা সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেন শ্রেনী শিক্ষক। বাড়িতে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাস করলে সে বিষয়টি খোলে বলে। শিশু পরিবার থানায় বিষয়টি জানালে অভিযুক্ত দপ্তরিকে আটক করে পুলিশ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, নিজকান্দি স্কুলের শিক্ষার্থীর সাথে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক। আমরা এঘটনায় দপ্তরিকে সাময়িক বরখাস্ত করেছি।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। এরপর স্কুলে গিয়ে অভিযুক্ত দপ্তরি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে এই ঘটনা শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
Posted ১০:৩৪ পিএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya