শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাছের ড্রামে করে পাচারের চেষ্টা করা অর্ধকোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (৮ জুলাই) সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব শাড়ি উদ্ধার করে। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সের ভিতরে মাছের ড্রামের উপরে বরফ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৪২২ পিস শাড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৭:২২ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

The Daily Sarod |