খেলাধুলা ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 11:47 am
ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। আগামীকাল ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই লড়াই।
১১ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে বেলজিয়াম।
১২ জুলাই রাত ৩টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লড়াই হবে নরওয়ে ও ইংল্যাল্ডের। তবে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই। ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল।
কোয়ার্টার ফাইনালের সূচি
ফ্রান্স বনাম মরক্কো – ১০ জুলাই, শুক্রবার, রাত ২:০০টা
স্পেন বনাম বেলজিয়াম – ১১ জুলাই, শনিবার, রাত ১:০০টা
নরওয়ে বনাম ইংল্যান্ড – ১২ জুলাই, রবিবার, রাত ৩:০০টা
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড – ১২ জুলাই, রবিবার, সকাল ৭:০০টা
Posted ১১:৪৫ এএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya