শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 9:13 pm

নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি
দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালু, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল এবং নীতিগত সহায়তা নিশ্চিতের দাবি নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বৈঠক করেছেন দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকরা। আজ বুধবার (৮ জুলাই) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অনলাইন গণমাধ্যমের বিদ্যমান সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সরকার চিহ্নিত করেছে। অনলাইন গণমাধ্যমকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ খাতকে কীভাবে আরও কার্যকর নীতিগত সহায়তা দেওয়া যায়, সে বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে সম্পাদকদের পক্ষ থেকে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। এ-সংক্রান্ত শীর্ষ ১৩টি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক-প্রকাশকের স্বাক্ষরিত একটি যৌথ চিঠি তথ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
সম্পাদকদের লিখিত প্রস্তাবে জানানো হয়, বর্তমানে দেশে ২৮২টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল রয়েছে এবং আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিবন্ধন ছাড়াই হাজারো ওয়েবসাইট সংবাদ প্রকাশ করায় সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্ম আলাদা করা কঠিন হয়ে পড়ছে। এতে বিভ্রান্তি বাড়ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।
বৈঠকে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপন প্রদান, বার্ষিক নবায়ন প্রক্রিয়া বাতিল এবং লাইসেন্স ফি-সংক্রান্ত বিষয়গুলো মিডিয়া কমিশনের সুপারিশেও অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে ইতিবাচক সমাধান আসবে বলে মনে করি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, বাংলা নিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় প্রমুখ।
Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬

The Daily Sarod |