শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা, আজ প্রচার হবে না ‘ব্যাচেলর পয়েন্ট’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 3:23 pm

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা, আজ প্রচার হবে না ‘ব্যাচেলর পয়েন্ট’

সপ্তাহে শুক্রবার, শনিবার ও রোববার ইউটিউবে প্রচারিত হয় হালের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট। কিন্তু আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ইউটিউবে প্রচার হবে না নাটকটি। এর ব্যাখায় তুলে ধরে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি তার ফেসবুকে লিখেন-
‘ বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ দুটি আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।সবার উদ্বেগ উৎকণ্ঠার প্রতি সম্মান রেখে “ব্যাচেলর পয়েন্ট”এর আজকের পর্বটি নির্দিষ্ট সময়ে দেখানোর পরিবর্তে ১০ ডিসেম্বর শনিবার বেলা ৩ টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে দেখানো হবে এবং শনিবারের পর্বটি রবিবার রাত ৯ টায় এবং রবিবারের পর্বটি সোমবার রাত ৯টায় দেখানো হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।

দর্শকদের বিনোদনই আমাদের সঙ্গী। ব্যাচেলর পয়েন্টের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।’

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |