শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আন্তর্জাতিক অস্থিরতা,কমছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:27 pm

আন্তর্জাতিক অস্থিরতা,কমছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন পাচ্ছি না। আন্তর্জাতিক অস্থিরতার কারণে আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে ডাকা এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কেন হঠাৎ জাতীয় গ্রিডে এই সমস্যা দেয়া দিয়েছে সেটা চট করে বলা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি কাজ করছে। তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

দেশে চলমান লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে। তবে এখনো দিনে ৫০০-৭০০ মেগাওয়াট লাগছে।

বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হিদ বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় দুবছরের মতো সময় লাগবে। সরকার ধাপে ধাপে কাজ করছে। এছাড়া সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

গত ২৮ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আগস্টের ৫ তারিখ রাতে হঠাৎ ঘোষণায় বাড়ে জ্বালানি তেলের দাম। লিটারপ্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়ানোর প্রভাব পড়ে বাজারে। ফলে মুহূর্তেই বাড়তে থাকে সব পণ্যের দাম।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২

The Daily Sarod |