শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০১ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:38 pm

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।শনিবার (১ অক্টোবর) সকালে মসজিদের আটটি দানবাক্স ৩ মাস ১ দিন পর খুলে ১৫টি বস্তা ভর্তি করে টাকা গুলো আনা হয়। এরপর দিনভর ওই টাকা গণনা করা হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো খুলে টাকাগুলো প্রথমে ১৫টি বস্তায় ভরে গণনার জন্য আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে টাকা গণনার কাজ শেষ হয়।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া জানান, মসজিদ ও কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তাও করা হয় এই ফান্ড থেকে।

পাগলা মসজিদের ইমাম মুফতি খলিলুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এসে দান করেন এই মসজিদের দান বাক্সে। এখানে দান করার পরে নাকি তাদের আশা পূরণ হয়েছে।

এরআগে, গত ২ জুলাই দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন সেখানে জমা পড়েছিল ১৬ বস্তা টাকা। তা গণনা করে ওই সময় তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। এছাড়া জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | শনিবার, ০১ অক্টোবর ২০২২

The Daily Sarod |