শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

সরাইলে শ্রেণি কক্ষে শিশু শিক্ষার্থী ধর্ষণ, কোথায় সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক?

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:27 pm

সরাইলে শ্রেণি কক্ষে শিশু শিক্ষার্থী ধর্ষণ, কোথায় সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক?

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর পর বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুহিদ মিয়া (৪৫) পালিয়েছে৷ শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা বাদী হয়ে সরাইল থানা অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা প্রবাসে থাকেন। প্রতিদিনের ন্যায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিশুটি বিদ্যালয়ে যায়। ঐ দিন ছিল প্রচুর বৃষ্টি। বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় ছুটি হয়। কিন্তু শিক্ষক মুহিদ মিয়া কৌশলে শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ে ঝারু দেওয়ার কথা বলে বাকি সবাইকে বাড়ি যেতে বলেন। শিশুটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথামত বিদ্যালয়ে ঝারু দেওয়ার কাজ করছিলেন। এদিকে বাহিরে বৃষ্টির তীব্রতা আরো বেড়ে যায়। তখন শিক্ষক মুহিদ মিয়া একটি শ্রেণী কক্ষের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সে বাড়ি গিয়ে কেঁদে পরিবারের সদস্যদের কাছে ঘটনার সবকিছু বলেন। তার মামা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, বিষয়টি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা জানানো হবে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সরাইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসলাম হোসাইন বলেন, শিশুটি হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন পরিবার। ঘটনার পর পর অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |