শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

হিজড়া বেশে বাসে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেলো তারা পুরুষ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:47 pm

হিজড়া বেশে বাসে চাঁদাবাজি, গ্রেফতারের পর জানা গেলো তারা পুরুষ

গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের বেশধারী চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারদের ছদ্মনাম মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলি (২৪) ও দুলী (২৫)। তাদের আসল নাম-পরিচয় জানা যায়নি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর জানা গেছে, তাদের কেউই তৃতীয় লিঙ্গের নয়, তারা পুরুষ। তারা তৃতীয় লিঙ্গের মানুষ কিনে চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনায় দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেফতারের পর তৃতীয় লিঙ্গের চারজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এরপর জানা গেছে, তারা মূলত তৃতীয় লিঙ্গের ব্যক্তি নয়। তারা সবাই পুরুষ। তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরার বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। দাবি করা টাকা না দিলে কাউন্টার ও গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

তিনি বলেন,সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। দিতে অস্বীকৃতি করলে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন। তারা ভুক্তভোগী জিয়ার পকেট থেকে এক হাজার ১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |