স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 7:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হোসাইন (৩) নামের এক শিশু সিএনজি চালিত অটো রিকশার চাপায় নিহত হয়েছে। রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চুন্টা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোসাইন সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, মায়ের সাথে হোসাইন সরাইলের চুন্টায় নানা’র বাড়িতে বেড়াতে যায়। নানা বাড়ি থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় একটি সিএনজি চালিত অটো রিকশা তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।
Posted ৭:০২ পিএম | রবিবার, ২৮ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya