শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ব্যবসার সবজি কিনে ফেরা হলো না শাহিনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 10:15 pm

ব্যবসার সবজি কিনে ফেরা হলো না শাহিনের

শাহিন মিয়া (১৯) বাবার সাথে থেকে ব্যবসার কাজে সহায়তা করতেন। নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় শুক্রবার (০৫ আগষ্ট) ভোরে সড়ক দুর্ঘটনার মারা গেছেন তিনি। শাহিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া গ্রামের ফল ও সবজির আড়ৎদার দুলাল মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ১২টার দিকে শাহিনদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলেকে হারিয়ে দুলাল মিয়া ও তাঁর স্ত্রী রানু বেগম হাউমাউ করে কাঁদছেন। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। বিলাপ করতে করতে রানু বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে শাহিন ছিল বড়। সরাইল বাজারে তাঁদের ফল ও সবজির পাইকারি দোকান আছে। বাবা একা ব্যবসা সামাল দিতে পারে না বলে তাঁকে সাহায্য করতে পড়াশোনা ছেড়ে ব্যবসায় যোগ দেন শাহিন। শুক্রবার ভোরে দোকানে জন্য সবজি কিনতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে নরসিংদীর নারায়ণপুর বাজারে যান তিনি। সবজি কিনে পিকআপে ভরে রাস্তার পাশে গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শাহিনের পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি তাঁর ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনেরা খবর পেয়ে লাশ বাড়িতে আনেন। জুমার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে শাহিনের লাশ দাফন করা হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানটির চালক বিল্লাল মিয়া (২২)। তিনি একই গ্রামের সুজন মিয়ার ছেলে। তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি।’

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | শুক্রবার, ০৫ অগাস্ট ২০২২

The Daily Sarod |