শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ডলারের বিপরীতে আরও কমেছে টাকার মান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:56 pm

ডলারের বিপরীতে আরও কমেছে টাকার মান

মার্কিন মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। বাংলাদেশি মুদ্রা টাকা এক দিনেই ৫০ পয়সা দর কমেছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে মঙ্গলবার (১২ জুলাই) এক ডলারের জন্য যেখানে লেগেছিল ৯৩ টাকা ৪৫ পয়সা, বুধবার (১৩ জুলাই) খরচ করতে হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। ফলে বাংলাদেশ ব্যাংক এ দরে বুধবার ৯ কোটি ৭০ লাখ ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে।

জানা গেছে, বাজারের চাহিদা অনুযায়ী টাকা-ডলারের বিনিময় হার ঠিক করে থাকে। বুধবার ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৭ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। দাম নির্ধারিত হয়েছে ৯৩ টাকা ৯৫ পয়সা। তা ছিল আজকের আন্তঃব্যাংক দর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশের বেশি। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।

আমদানি ব্যয় বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে ডলারের তীব্র সংকট তৈরি হয়েছে। রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে। এরপরও কিছুতেই বাগে আসছে না ডলারের তেজিভাব।

এদিকে বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, বাজারে তার থেকে ৩-৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। বুধবার খোলাবাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার ৯৭ টাকা ৫০ পয়সায় বিক্রি হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পিএম | বুধবার, ১৩ জুলাই ২০২২

The Daily Sarod |