শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহে বিয়েতে বরের জুতা লুকানো নিয়ে মারামারিতে একজন নিহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 10:36 pm

ময়মনসিংহে বিয়েতে বরের জুতা লুকানো নিয়ে মারামারিতে একজন নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মারামারির ঘটনায় বরের বাবা মো. রুহুল আমিন নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সঙ্গে। বাড়িতে বরযাত্রী এসে খাওয়া-দাওয়া শেষে বিয়ের পর কে বা কারা বরের জুতা লুকিয়ে ফেলে, এ ঘটনাকে কেন্দ্র করে বরের বাবা রুহুল আমিনের সঙ্গে মেয়ে পক্ষের লোকজনের কথা কাটাকাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে বরের বাবা অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | বুধবার, ১৩ জুলাই ২০২২

The Daily Sarod |