শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগরে পশুর হাটে ‘জায়েদ খান’ থেকে ‘সাকিব খানের’ দাম বেশি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 1:08 am

নবীনগরে পশুর হাটে ‘জায়েদ খান’ থেকে ‘সাকিব খানের’ দাম বেশি

ঈদুল আযহা ঘনিয়ে আসায় ব্রাহ্মণবাড়িয়ার জেলায় বিভিন্ন পশুর হাট জমজমাট হচ্ছে ক্রেতা-বিক্রেতার পদচারণায়। বেপারী ও খামারীরা তাদের পালিত পশু নিয়ে আসছেন হাটে। এরই মাঝে নবীনগর উপজেলায়ও বিভিন্ন হাট এখন জমজমাট। গত কয়েক দিনের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কেন্দ্রবিন্দুতে ছিল ‘জায়েদ খান’ ও ‘সাকিব খান’। নাম দুটি ঢাকাইয়া চলচ্চিত্রের দুই হিরোর হলেও এই দুই নামে নবীনগর উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে দুইটি গরু বিক্রির জন্য তোলা হয়েছে।

পশুর হাটে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া ৬টি গরু নিয়ে আসেন। এরমধ্যে ‘সাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামে দুটি ষাড় গরু রয়েছে ক্রেতাদের কেন্দ্রবিন্দুতে। সাকিব খানের ওজন প্রায় ৭০০কেজি ও জায়েদ খানের ওজন ৬০০ কেজিরও বেশি। বাংলা চলচ্চিত্রের হিরোর নামে গরু গুলোকে দেখতে আসছেন উৎসুক জনতা।

সোমবার স্থানীয় আহম্মেদপুর পশুর হাটে ‘সাকিব খান’ এর দাম সাড়ে ৩ লাখ ও ‘জায়েদ খান’ এর দাম চাওয়া হচ্ছে ৩ লাখ টাকা। সোমবার বিকেল পর্যন্ত সাকিব খানের দাম উঠেছে ২লাখ ২০হাজার ও জায়েদ খানের দাম উঠেছে এক লাখ ৮০ হাজার টাকা।

গরু ব্যাপারী ইউনুস মিয়া জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ২২টি বেশি গরু লালন-পালন করেছি। এরমধ্যে বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে।বাংলা সিনেমার নায়কদের নামে গরুর নাম আকর্ষণীয় করে তুলতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা আছে এক লাখ ৭০ হাজারেরও বেশি। এবছর কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টির পশুর হাট অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১০:১৫ পিএম | মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২

The Daily Sarod |