স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 9:42 pm
ট্রাক বোঝাই গাঁজা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (০৪ জুলাই) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া ফ্লামিংগো সিএনজি ফিলিং স্টেশনে সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ৮৫ কেজি গাঁজা সহ ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়ার মনির খানের ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ মঞ্জিল (২৫) ও একই উপজেলার মনুমেম্বারপাড়ার মাহতাব মিয়ার ছেলে মাসুদ রানা (১৯)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবতী এলাকা হতে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
Posted ৯:৪২ পিএম | সোমবার, ০৪ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya