শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইদিন গ্যাস সরবরাহে চাপ কম থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০১ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 8:57 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইদিন গ্যাস সরবরাহে চাপ কম থাকবে

ব্রাহ্মণবাড়িয়া শহরে আগামী দুইদিন গ্যাস সরবরাহের চাপ কম থাকবে। শনিবার ভোর ৫টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবাসিক সংযোগের গ্রাহকেরা এই সমস্যার সম্মুখীন হবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী শফিকুল আলম।

গ্যাস পাইপ লাইন কন্সট্রাকশনের ডেপুটি ম্যানেজার তৌহিদ আহমেদ জানান, আশুগঞ্জ-আগরতলা মহাসড়কের কাজ চলমান রয়েছে। এই কাজের জন্য ঘাটুরায় ১০ইঞ্চি একটি পাইপ লাইন স্থানান্তর করা হবে। এই লাইনটি গ্যাস সরবরাহে প্রেসার তৈরি করে থাকে। লাইনটি কাজ করার ফলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আবাসিক গ্রাহকরা গ্যাস সরবরাহে প্রেসার কম পাবেন। শনিবার ভোর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে। যদি এর আগে কাজ শেষ করতে পারি তাহলে গ্যাস সরবরাহে দ্রুত প্রেসার পাবেন গ্রাহকেরা।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | শুক্রবার, ০১ জুলাই ২০২২

The Daily Sarod |