শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আবারও কন্যা সন্তানের মা হলেন ন্যানসি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২৯ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:26 pm

আবারও কন্যা সন্তানের মা হলেন ন্যানসি

আবারও কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মনিরা ন্যানসি। বুধবার (২৯ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি। এটি ন্যানসির তৃতীয় সন্তান।

বিষয়টি নিশ্চিত করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হন ন্যানসি। বুধবার বিকেলে তার সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যানসি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। এটি এই দম্পতির প্রথম সন্তান। এর আগে ন্যানসির আরও দুটি মেয়ে রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | বুধবার, ২৯ জুন ২০২২

The Daily Sarod |